Arindam's avatar
Arindam
arindam.001966@nostr.com
npub17vs8...mr5w
Epidemiologist, Doctor, Entrepreneur
Arindam's avatar
Arindam 0 months ago
বাংলায় স্ট্যাকড লিস্ট
Arindam's avatar
Arindam 2 months ago
@asknostr How can I speed up nostr loading in mobile Safari. Not a problem in Mac or iPad but it takes a long time for nostr to load on iPhone. What have you done to overcome it?
Arindam's avatar
Arindam 2 months ago
যোগদানের জন্য ধন্যবাদ: @npub19zvllz85snhsuxtdn7py5vgg5vmsz9r55spak2l442flxy6xkpaqh4m7v9
Arindam's avatar
Arindam 2 months ago
দেখছি @npub17vs8nsgxt2r3saj6w4089z05xvvkahj7urqs7jkdz9329s4cj5qquwmr5w
Arindam's avatar
Arindam 2 months ago
এবারে একটা নতুন জিনিস করলাম | আপনি এবারে ব্রাউজার এক্সটেনশন দিয়ে প্রবেশ করতে পারবেন | তার মানে কি? আপনি যদি https://chromewebstore.google.com/detail/nos2x/kpgefcfmnafjgpblomihpgmejjdanjjp ক্রোম ওয়েব স্টোরে গিয়ে এই এক্সটেনশন টি আপনার ক্রোমিয়াম ( যেমন ধরুন ক্রোম ব্রাউজার ) এ ইনস্টল করেন, তাহলে আপনাকে আর আলাদা করে `nsec` দিয়ে প্রবেশ করতে হবে না , সরাসরি লগইন করতে পারবেন | আরেকটা উপায় `bunker` নাম দিয়ে একটি উপায় । আপনি যদি মোবাইল থেকে দেখতে চান, তাহলে bunker id দিয়ে login করুন । ওয়েব থেকেও করতে পারবেন, সেক্ষেত্রে পেরিডট নামে একটি সার্ভিস আছে তার সহজ করুন , এখানে দেখুন
Arindam's avatar
Arindam 2 months ago
How many non-English language #clients are out there? #asknostr
Arindam's avatar
Arindam 2 months ago
নস্ট্র তে স্বাগতম। কতগুলো ব্যাপার খেয়াল রাখলে দেখবেন ভাল লাগছে এক, বলাকা (এটা) একটা ক্লায়েন্ট, আপনার ব্রাউজারে আছে। একবার একাউন্ট খোলা হলে আপনি আরো অনেক ক্লায়েন্ট ব‍্যবহার করতে পারেন, করে দেখুন। আমার পছন্দ - ditto.pub - primal.net - nostrich.org যে কোন ক্লায়েন্টেই আপনি আপনার nsec দিয়ে প্রবেশ করতে পারবেন। তবে আপনার ব্রাউজারে no2x অথবা nostur নামের extension যদি যোগ করে নেন, তাহলে আপনার পক্ষে সুবিধা হবে, বারবার nsec দিতে হবে না। তিন, বহু মানুষ nostr protocol ব‍্যবহার করেন, তাদের খুঁজে বার করতে গেলে search box এ আপনার সার্চ টার্ম দিন। এই ক্লায়েন্ট টা বাংলা ভাষার জন‍্য করা, তবে তাতে কিছু না, আপনি যে কোন ক্লায়েন্টই ব্যবহার করতে পারেন। চার, একবার npub আর nsec পেলে nostr.com এ যান। সেখানে আপনার পছন্দের নাম এবং nip05 address register করুন। একে দেখতে অনেকটা ইমেল এড্রেসের মত, কিন্তু ছোট বলে আপনার সুবিধে হবে। পাঁচ, আপনি আপনার পছন্দের relay বাছুন। আমার এই ক্লায়েন্টে চার পাঁচটা relay দেওয়া আছে, তবে আপনি চাইলে আপনার পছন্দের রিলে বেছে নিতে পারবেন। যেমন - nos.lol - relay.damus.io - relay.nostrcheck.me বলাকায় এগুলো যোগ করা আছে, তবে আপনি অন‍্য ক্লায়েন্টে নিজের মত করে যোগ করতে পারবেন। এই ফিচার আমি পরে বলাকায় আনব। ছয়, ছবি তুলতে গেলে আপনি blossom server ব‍্যবহার করুন। বলাকায় যোগ করা আছে, তাই ছবি তুলতে অসুবিধে হবে না। blossom server এর লিস্ট দেখুন সাত, লেখার সময় হ‍্যাশট‍্যাগ ব‍্যবহার করুন যেমন #বাংলা #bengali #introduction ইত‍্যাদি যেগুলো যে বিষয়ে লিখছেন তা নিয়ে। আট, এখানে অনেকে cryptocurrency এবং technology নিয়ে লেখেন, কারণ এই মহলে অনেকে ব‍্যবহার করেন। তাতে কিছু না, আপনি চাইলে আপনার মত করে ব‍্যবহার করতে পারেন। মনে রাখবেন nostr এমন একটা মাধ্যম যাকে আপনি নিয়ন্ত্রণ করেন। নয়, আপনি যদি আপনার profile বা আপনার পোস্ট web এর মাধ‍্যমে অন‍্যদের দেখাতে চান তাহলে ব্রাউজারের অ‍্যাড্রেস বারে njump.me লিখে তারপর আপনার npub কপি পেস্ট করলে যে কেউ দেখতে পাবে, তাকে nostr এ একাউন্ট খুলতে হবে না। দশ, আপনি দেখবেন যে প্রতিটি পোস্টকে event বলে। মানে প্রতিটি পোস্ট একটি nevent | একই রকম ভাবে আপনি njump.me/ লিখে nevent তার পাশে যোগ করে দিলে দেখবেন আপনার পোস্ট যে কাউকে web browser দিয়ে দেখাতে পারবেন। আপাতত এই দশটা পয়েন্ট । পরে আরো লিখব।
Arindam's avatar
Arindam 2 months ago
Some photos from the Christchurch New Zealand Illuminate Show. The event was held at the Botanical Gardens and quite innovative in how they lighted up the trees. Enjoy!
Arindam's avatar
Arindam 2 months ago
Yesterday I was at #Christchurch #Illuminate show. Some pictures:
Arindam's avatar
Arindam 2 months ago
বাংলায় #nostr client লিখতে গিয়ে প্রচুর শিক্ষা হয়েছে
Arindam's avatar
Arindam 2 months ago
It’s very difficult to get a nostr client show profiles and their icons in Safari, particularly mobile browsers. It’s a persistent struggle. #safari #nostr
Arindam's avatar
Arindam 2 months ago
বাংলায় লেখালিখির জন্য এই মাধ্যমটি লিখলাম | - ছবি তোলা যাবে - লিংক শেয়ার করা যাবে - threaded discussion দেখা যাবে - সরাসরি YouTube link দিলে দেখা যাবে - hashtag ইত্যাদি দেখা যাবে - বাংলা ও ইংরিজিতে সার্চ করা যাবে
Arindam's avatar
Arindam 2 months ago
Nostr নিঃসন্দেহে এমন একটি মাধ্যম যেখানে এ সব সম্ভব
Arindam's avatar
Arindam 2 months ago
বহুদিন ধরে ভাবছিলাম একটি স্বনিয়ন্ত্রিত বাংলা ভাষায় লেখালিখি সমাজ মাধ্যম থাকলে কেমন হত, যেখানে আমরা নিজেদের মত করে আলাপ আলোচনা চালিয়ে যেতে পারি, যেখানে কোন রকম corporate নিয়ন্ত্রণ থাকবে না , এবং অতি সহজে লেখালিখি করা যাবে? কিছু সেভাবে চোখে পড়েনি কারণ বেশিরভাগ ই যা আছে তা হয় সাধারণ ওয়েবসাইট যেখানে লোকে ব্লগ লেখে বা নয়ত সাধারণ আলাপ আলোচনার জন্য কাজে লাগে | একটানা সুতোর মত আলাপ আলোচনা যেখানে যে কেউ যোগ দিতে পারবেন ও নিজের মত করে লেখালিখি করতে পারবেন আমার চোখে পড়েনি| ফেসবুকে হয়তো নিজে পাতা খুলে লেখালিখি করা যায়, তাহলেও সে লেখার নিয়ন্ত্রণ আপনার হাতে থাকব না | আপনি সেখানে পণ্য বিশেষ | কাজেই নিজের কাজ নিজেকেই করতে হল| বলাকায় আপনি স্বাগত|
Arindam's avatar
Arindam 2 months ago
এইটা হচ্ছে বাংলায় সমাজ মাধ্যম লেখার করার জন্য |
↑